• ২০২৬ অক্টোবর ১৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ৪
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

**মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে জবাব চাইল ঢাকা। জনগণ বলছেন চোর গেলে বুদ্ধি হয় |

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
**মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে জবাব চাইল ঢাকা। জনগণ বলছেন চোর গেলে বুদ্ধি হয় |
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

**মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে জবাব চাইল ঢাকা। জনগণ বলছেন চোর গেলে বুদ্ধি হয় |

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। দণ্ড কার্যকরের আগে ঢাকাকে অবহিত না করার কারণও সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলিসংক্রান্ত সচিব মো. নজরুল ইসলাম। বৈঠকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় সৌদি সরকারের কাছে পাঠানো একটি কূটনৈতিক পত্রের অনুলিপিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তবে এটিকে আনুষ্ঠানিক তলব হিসেবে বিবেচনা করা হচ্ছে না। বৈঠকে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিষয়টি নিয়ে রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে অবহিত করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।

এর আগে গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পবিত্র মক্কায় একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাঁদের এ দণ্ড কার্যকর করা হয়েছে।

তবে ওই দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট।

 *ঘটনার প্রকৃত বিবরণ, বিচারপ্রক্রিয়া এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ঢাকা।*

সর্বশেষ